অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক ইতিবাচক বিষয় দেখা যায়, তবে একজন শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতায় কিছু স্ট্রাকচারাল সীমাবদ্ধতাও চোখে পড়ে। বিশেষ করে নতুন শিক্ষার্থীদের জন্য orientation এবং প্রয়োজনীয় academic বা administrative guideline আরও organized ও সহজলভ্য হতে পারে। অনেক ক্ষেত্রেই দরকারি তথ্য বা resource নিজ উদ্যোগে খুঁজে নিতে হয়। অন্যদিকে, কিছু নির্দিষ্ট research lab ও research center-এ বেশ ভালো এবং আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে, যা গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য উপকারী। সব মিলিয়ে এখানে ভালো করার সুযোগ রয়েছে, তবে নিজের উদ্যোগে resource খোঁজা, মানুষের সঙ্গে যোগাযোগ করা এবং সুযোগ তৈরি করার মানসিকতা গুরুত্বপূর্ণ।