স্যার ঠিক সেই মানুষ, ভার্সিটি প্রফেসর বলতে যে ছবিটি আমাদের চোখে ভাসে। এত বহুমুখী বাস্তবজ্ঞান রাখেন! হিসাববিজ্ঞানের শিক্ষক হলেও সমাজবিজ্ঞানে তাঁর আলাদা ডিগ্রি আছে, সমাজকে তিনি আর সবার থেকে ভিন্ন দৃষ্টিতে দেখতে পারেন, শিক্ষার্থীদেরও দেখাতে পারেন। স্যার প্রচুর বই পড়েন এবং মুভি, সিরিজ দেখেন। তাঁর উদাহরণ গুলোও এত প্র্যাক্টিক্যাল! প্রায়শ বিভিন্ন বই, মুভি থেকে উদাহরণ টানেন, আমাদেরকেও সেগুলো সাজেস্ট করেন। ফলে যেকোনো বোরিং টপিকও আরো সহজ, বোধগম্য ও ইন্টারেস্টিং হয়। অসম্ভব স্মার্ট ও আধুনিক একজন মানুষ।