Taskid Jabid স্যারকে office hour-এ বেশ ব্যস্তই দেখেছি, তাই ছোট কোনো programming problem নিয়ে গেলে সবসময় সঙ্গে সঙ্গে সময় পাওয়া যেত না। কয়েকবার পরে আসতে বলেছেন বা অন্য সময়ে discuss করতে বলেছেন। তবে career নিয়ে কথা বলতে গেলে তার attitude একদম আলাদা ছিল। Higher study, software career বা কোন skill-এর দিকে বেশি focus করা উচিত—এসব বিষয়ে তিনি ধৈর্য ধরে কথা বলতেন এবং practical advice দিতেন। Programming ও algorithm-এর উপর তার knowledge-ও ভালো, তাই guidance পেলে সেটা বেশ useful হতো। Availability একটু ভালো হলে overall experience আরও ভালো হতে পারত।

Professor, Computer Science & Engineering · East West University (EWU)