Taskid Jabid স্যারের ক্লাসে programming concept এবং problem solving শেখার অভিজ্ঞতা ভালো ছিল। তিনি সাধারণত concept পরিষ্কার করে বোঝান এবং এমনভাবে problem approach করতে শেখান যাতে শুধু class note-এর উপর নির্ভর না করে নিজে চিন্তা করার অভ্যাস তৈরি হয়। Exam-এর প্রশ্নগুলো অনেক সময় class example-এর তুলনায় বেশি challenging হতো এবং কিছু ক্ষেত্রে additional self-study দরকার পড়ত। শুরুতে এটা একটু কঠিন মনে হলেও পরে বুঝেছি এই approach problem-solving skill develop করতে সাহায্য করে। যারা নিয়মিত practice করে এবং class-এর বাইরেও topic explore করতে আগ্রহী, তাদের জন্য তার course থেকে অনেক কিছু শেখার সুযোগ আছে।

Professor, Computer Science & Engineering · East West University (EWU)