এনএসইউ-এর অবকাঠামো আন্তর্জাতিক মানের, যেখানে সেন্ট্রাল এসি ক্যাম্পাস, সমৃদ্ধ ডিজিটাল লাইব্রেরি ও বিশাল অডিটোরিয়াম রয়েছে। ক্রেডিট ট্রান্সফার ও নর্থ আমেরিকান কারিকুলাম অনুসরণ করায় শিক্ষার্থীদের গ্লোবাল স্ট্যান্ডার্ডে গড়ে তোলে। পড়াশোনার পাশাপাশি ক্লাবগুলোর কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার সুযোগ মেলে।