আসলে মায়ের সম্পর্কে বা অভিভাবক সম্পর্কে কি বলে শেষে করা যায়? গাউসিয়া ম্যাডাম এমন একজন শিক্ষক আমি যদি ফিশারিজ ব্রাঞ্চ এ মাস্টার্স না করতাম তবে হয়তো আমার শিক্ষা জীবনের ষোলো আনাই অপূর্ণ থাকত। একজন শিক্ষার্থী বান্ধব, মানসিক সাপোর্ট এর সম্পূর্ণ উৎস এই ম্যাডাম। শুধু গুটিকতক স্টুডেন্ট না , এবং যাদের ফেস ভ্যালু বেশি এমন ও না। আমরা দেখতাম ম্যাডাম প্রতিটি স্টুডেন্ট কে কি পরম যত্নে শিক্ষা দিচ্ছেন, কি পরম যত্নে আগলে রাখছেন। ইন্টারেক্টিভ ক্লাস, প্রপার প্রেজেন্টেশন স্কিল, গবেষণা ভিত্তিক সবক্ষেত্রেই 10/10